নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এবং প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান।
বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মিডিয়া ও প্রচারবিষয়ক সম্পাদক প্রভাষক সাদের হোসেন এবং অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী।
ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী ও স্থানীয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com