রিয়াদ ইসলাম জলঢাকা : | রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | ৩৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারী জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে (২৫ মে) রবিবার সকালে পৌর ভূমি অফিস কার্যালয়ে এ ভূমি মেলা ও জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন,কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:কামরুজ্জামান,প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও এ ভূমি মেলা ও জনসচেতনতা মুলক সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা।
ভূমি মেলা উদ্বোধন শেষে ভিডিও প্রজেক্টের মাধ্যমে ভূমি সেবা, নামজারি, মিউটেশন, জমি ক্রয় বিক্রয়, দান ও হেবা দলিল সহ জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। ভূমি মেলা উদ্বোধনের দিন থেকে আগামী ২৭শে মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি এ.বি এম সারোয়ার রাব্বী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com