শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
১৮

নীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, রোগীর যথাযথ সেবা প্রদানে অনীহা এবং দীর্ঘদিনের সমস্যা দূরীকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার ( ১৭ জুন) দুপুর সারে ১২ টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখার প্রতিনিধি রেজাউল করীম রাজু। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা প্রতিনিধি, মোঃ মোহাইমুনুল রহমান সানা, বকুল হোসাইন, শরিফুজ্জামান শরিফ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যূগ্ন আহবায়ক নেওয়াজ নিশান, সাজ্জাদ হোসেন সাব্বির সহ উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা প্রমূখ।লিখিত বক্তব্যে বলা হয়, একটি ৫০ শয্যা হাসপাতালে এমবিবিএস ডাক্তার মাত্র ২ জন, জনবল কাঠামো সংকট, পরিচালনা পরিষদের ব্যর্থতা স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটছে।

এই উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। এতোগুলো সমস্যা থাকা অবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভবপর নয়। অতিদ্রুত হাসপাতালের সব সমস্যা সমাধান করে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com