মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার ভবদাহ সমস্যার স্থায়ী সমাপ্রধানের জন্য ২০/১০/২৪বিকাল ৪ টায় উত্তর বালিধা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরশনের ও ভবদহ অভিমুখে আগামী২৭ /১০/২৪ ইং তারিখে বিএনপির লং মার্চ উপলক্ষে ইউনিয়ন বিএন পির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আঃ হাই, পৌর বি এনপির সিনিয়র সহ সভাপতি সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জাহাঙ্গির বিশ্বাস, যুগ্ম আহবায়ক মোঃ ফারুখ হোসেন ও আনিচুর রহমান।
বিএনপির আগামী ২৭ /১০/২৪ ইং তারিখে ভবদহ অভিমুখে লং মার্চ সফল করার উদ্দোগে নেহালপুর ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ বজলুর রহমান, সাধারন সম্পাদক জি এম খলিলুর রহমান, হরিচাঁদ মল্লিক, রফিকুল মোড়ল, নাজমুল হুদা, সিদ্দিকুজ্জামান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি/ সম্পাদক, সাংবাদিক সহ সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্ত্যবে আঃ হাই বলেন আমাদের আগামিদিনের দাবি থাকবে পানি সরাও মানুষ বাঁচাও। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার জাহাঙ্গীর আলম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com