শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক বরগুনার হেদায়েত উল্লাহ্

মো:সৌরব বেতাগী প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক বরগুনার হেদায়েত উল্লাহ্
২৯

১৩ এপ্রিল জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন বরগুনার সোনারবাংলা ইয়ুথ ক্লাবের সভাপতি মো. হেদায়েত উল্লাহ্।

“যুবসমাজ-ই পারে একটি সমাজকে উন্নত বিশ্বের কাতারে অধিষ্ঠিত করতে” বিষয়ের বিপক্ষের দলনেতার দায়িত্ব পালন করেন হেদায়েত উল্লাহ্। ফলাফলে বিপক্ষ দল জয়ী হয় এবং দলনেতা হেদায়েত উল্লাহ্ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ও যুগ্ম সচিব সৌরেন্দ্র নাথ সাহা, উপসচিব ও পরিচালক মো. সেলিম রেজা, সিনিয়র সচিব ও পরিচালক নাহিয়ান আহমেদ, উপপরিচালক রেবেকা সুলতানা, সহকারী পরিচালক ঝুমুর রায়, হুমায়ুন কবীর, শারমিন আক্তার ও আলমগীর কবির।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত ১০-১৪ এপ্রিল ৫দিনব্যাপী যুব মতবিনিময় সভায় যুব সংগঠক হিসেবে বরগুনা জেলা থেকে মনোনীত হন হেদায়েত উল্লাহ্। মতবিনিময় সভার চতুর্থ দিনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com