শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামায়াতে নেতা আজাহারুলকে মুক্তি দাবীতে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ সমবেশ মিছিল

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াতে নেতা আজাহারুলকে মুক্তি দাবীতে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ সমবেশ মিছিল
১০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় এলাকায় গিয়ে শেষ হয়।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে।

ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও কারান্তরীণ করা হয়েছে। তবে ৫ আগস্টে দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াত নেতা আজহারকে মুক্তি দেওয়া হচ্ছে না।বক্তারা দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।আয়োজিত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সূরা সদস্য নজরুল ইসলাম খাদেম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, মানবকল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com