ফারিয়াজ ফাহিম জামালপুর: | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(বৃহস্পতিবার)সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে সরকারি নির্দেশনা মোতাবেক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ এর আয়োজনে“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃহারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম,সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সভায় উপস্থিত সকলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার সকল শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করে।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক,সদস্য সচিব আবিদ সৌরভ,যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি,ছাত্রপ্রতিনিধি আল আমিন রুহানি।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাওন আহমেদ হৃদয়,ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুলাইমান,ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন,জুলাই বিপ্লবের জামালপুরে জুলাই কন্যা খ্যাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব নাফিসা আলম দিয়া।পরবর্তী অশ্রুসিক্ত চোখে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও।এ সময় তারা সরকারের কাছে তাদের অসহায়ত্ব ও তাদের স্বজনদের হত্যাকান্ডের বিচার দাবী জানান।
আলোচনায় সমাপনী বক্তব্যের পূর্বে জুলাই বিপ্লবে শহীদ ৪ পরিবারের মাঝে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ এর পক্ষ থেকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করা হয়।সঞ্চালনায় ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাকিলা শিরীন।এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা।।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com