শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার
১৬

ঢাকা থেকে জামালপুর সমিতির অপসারিত মহাসচিব, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম ৫ আগস্টের পর দেশের অভ্যন্তরে ও বিদেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুল মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। ছাত্রদের উপর গুলি চালানো হলে অনেকেই আহত হন এবং আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদৎ হোসেন সাগর বাদী হয়ে জামালপুর সদর থানায় শফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অন্যদিকে, অভিযোগ উঠেছে যে শফিকুল ইসলাম গত ১৭ বছরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের নাম ভাঙিয়ে শত শত কোটি টাকা কামিয়েছেন এবং ওই অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করেছেন। জামালপুর থানার জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দিন আদালতে প্রেরণ করেছেন।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com