আলমগীর হোসেন,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কর ফাঁকি ও অবৈধ সম্পদের মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত । আ’লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় গত১৭বছর আগে দেশ ত্যাগ করেন তুহিন। গত ২৪এপ্রিল দেশে ফিরে ২৯এপ্রিল আদলতে আত্মসমপর্ণ করে জামিন না পেয়ে কারাগারে যেতে হয় এই নেতাকে। এসময় আদালতের সামনে তার মুক্তির দাবীতে বিক্ষোভ করেন বিএনপি নেতা কর্মীরা।
মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে অবৈধ সম্পদ ও কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ ও আদালত-৯এ আত্মসমর্পণ করলে, জামিন না মঞ্জুর করে তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
দুদকের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালে গুলশান থানায় কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তুহিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে, অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালেই তুহিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জানান, তুহিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার আবেদনও করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়া হয় বলে জানান তার আইনজীবী শেখ শাকিল আহমেদ।
তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে দুপুরের পর থেকে ডোমার উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
ডোমার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দুদকের দেওয়া ষড়যন্ত্র ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তুহিন ভাইয়ের মুক্তি দাবি করছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com