শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানির মিউনিখে বাংলাদেশী চিকিৎসকদের মিলনমেলা

জার্মানি প্রতিনিধি   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানির মিউনিখে বাংলাদেশী চিকিৎসকদের মিলনমেলা

ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে ২১ সেপ্টেম্বর শনিবার জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে হয়ে গেল দেশটিতে বসবাস ও গবেষণায় নিয়োজিত বাংলাদেশী চিকিৎসকদের মিলনমেলা ডাস সুজামেনট্রেফেন। এই উপলক্ষে শহরের একটি মিলনায়তনে চিকিৎসকদের সংগঠন “এ্যার্জটে আউস বাংলাদেশ” এর আয়োজনে বর্ণাঢ্য এক মিলনমেলার।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল দেশের গান, কবিতা আবৃত্তি, নৃত্য আর মজাদার দেশীয় খাবার।  সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আয়োজকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডাঃ জুবাইদা লায়লা, ডাঃ সুমাইয়া মোস্তাফা, ডাঃ শামিনা নাসরিন এবং ডাঃ শরিফা শারমিনসহ আরো অনেকে।

এসময় দেশের মর্যাদা অক্ষুন্ন রাখার পাশাপাশি যেকোন পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসার প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা।  এসময় জার্মানির নানা প্রদেশ থেকে সংগঠনের সদস্য ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com