শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানে Erasmus+ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেল ইবি শিক্ষার্থী পিয়াস

ইবি প্রতিনিধি   |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানে Erasmus+ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেল ইবি শিক্ষার্থী পিয়াস
২২

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের এক শিক্ষার্থী জার্মানির Technische Hochschule Mittelhessen (THM), University of Applied Science Mittlehessen–এ তিন মাস মেয়াদি Erasmus+ MSc Exchange Program-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

তিনি ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোস্তাকিম মুসুল্লী পিয়াস। তিনি ইউরোপে এ প্রোগ্রামে অংশ নেওয়া আইসিটি বিভাগের প্রথম শিক্ষার্থী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর বরাত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী মাসের ২ তারিখ রাতে রওয়ানা দিবেন তিনি। তিন মাস পর ২২ তারিখ দেশে ফিরবেন বলে জানা গেছে।

জানা যায়, Erasmus+ MSc Exchange Program ইউরোপীয় ইউনিয়নের KA171 উদ্যোগ-এর আওতায় পরিচালিত হয়। এর মাধ্যমে অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পান।

অংশগ্রহণকারীরা মাসিক অনুদান-সহ আর্থিক সহায়তা পান, যা বিদেশে অবস্থানকালীন জীবিকা নির্বাহে সহায়ক হয়।

THM ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত Memorandum of Understanding (MoU)-এর ভিত্তিতেই এ সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থী বিনিময় নয়, বরং যৌথ গবেষণা কার্যক্রম ও একাডেমিক সহযোগিতার সুযোগও তৈরি হয়েছে।

এ বিষয়ে মোস্তাকিম মুসুল্লী পিয়াস বলেন, ‘আমি ২ তারিখ রওনা দিচ্ছি এবং তিন মাস পর যথারীতি দেশে ফিরবো। অনেকে এ সুযোগে বাহিরে থেকে যায়। কিন্তু দেশের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম শেষ করতে আবারও ফিরবো। আমার থিসিস ফিল্ড হচ্ছে ‘সাইবার সিকিউরিটি’ নিয়ে কাজ করা।’

এই সাফল্য আইসিটি বিভাগ তথা পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিশনের পথে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আইসিটি বিভাগ।

পিয়াস এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপাচার্য মহোদয় তাকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ায় এ ধরনের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com