শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জিয়াউর রহমানরা শাসনামলে শতবর্ষী গাছ কাটে ক্ষমতার জন্য বলেন- গণপূর্ত মন্ত্রী

সফিকুল ইসলাম বাদল:   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়াউর রহমানরা শাসনামলে শতবর্ষী গাছ কাটে ক্ষমতার জন্য বলেন- গণপূর্ত মন্ত্রী
১৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপন অন্যতম হাতিয়ার। দেশে এক সময় গাছ কাটার শাসনতন্ত্র ছিল কিন্তু গাছ লাগানো হতো না। জিয়াউর রহমান তার শাসনামলে ঢাকায় শত শত শতবর্ষী গাছ কেটে ফেলেছিলো।

মূলত জিয়াউর রহমানরা গাছ কাটে ক্ষমতার জন্য আর আওয়ামীলীগ সরকার মানুষের প্রাণ রক্ষায় গাছ লাগায়।তিনি মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগ অয়োজিত ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় গণপূর্তমন্ত্রী আরো বলেন, বৃক্ষায়নের জায়গা রেখে নতুন বাড়ি বা ভবন করতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেয়া হবেনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষায়ন কর্মসূচী সফলে সবাইকে গাছ লাগানোর জন্য আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা।দশদিনব্যাপী এ বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ভেষজ প্রকৃতির বিভিন্ন গাছের ২৬টি স্টল বসে। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com