শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের বর্ষপূর্তি র‍্যালি ও ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের বর্ষপূর্তি র‍্যালি ও ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
১৬

গত ৩০ শে আগস্ট শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত জীবন নগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রথম বর্ষপূর্তি এস এস সি ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি জীবননগর পাইলট হাই স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।

জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক মো: আমিন উদ্দীনের সভাপতিত্বে এবং
উক্ত শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান এর
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী ভুমি কমিশনার মাহবুবা মৌনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন নগর পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, জীবননগর পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশনস) আতিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এস এস সি -২০২৫ এর কৃতি শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানে এস এস সি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী জিপিএ ৫ অর্জনকারী ২৫ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জীবননগর উপজেলার এস এস সি ২০২৫ সালে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থী মারুফ হাসান ফাহিমকে জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে নগদ
১০,০০০/- দশ হাজার টাকা তুলে
দেওয়া হয়। এছাড়া এস এস সি-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জীবননগর পাইলট হাই স্কুলকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয় ক্রেস্টটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রজ্ঞার আলোকে আলোকিত ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জীবন নগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক অনুষ্ঠানটি সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com