রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি।
এদিন বিকালে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতাপড়ে তারা একটি বিনোদনমূলক টিকটক ভিডিও তৈরি করে। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা জানা জানি হলে এলাকার জনগণের মাঝে এনিয়ে তীব্র বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এনিয়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরহিত অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাস্ত করা যায় না। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবগত করবো। এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মুঠো ফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে তিনি আমাদের সার্কাসে রাতে শেষ শো করে চলে গেছেন হীরো আলম।
রাত ১১ টায় সংশ্লিষ্ট দি রাজমনি সার্কাসের ম্যানেজার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,বিষয়টি আমি শুনেছি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যান্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com