জয়নাল আবেদীন | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের ঝিকরগাছার আন্দুলিয়া জামায়াতের যুব বিভাগের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ই জানুয়ারী)১০ টা থেকে দুপুর পর্যন্ত আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাষ্টার রহমানের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আরশাদুল আলম।
প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন-হযরত মাও. এম হাসিবুর রহমান (সিলেট)।দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন-মাও. রবিউল ইসলাম (খুলনা)।
এ সময় চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্সেদ ,সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম ও ওলামায়ে কেরামগণসহ মাহফিলে শত শত ইসলাম প্রেমী মুসলিম তাওহীদ জনতা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com