জয়নাল আবেদীন: | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ২০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের ঝিকরগাছার কানাইরালী গ্রামবাসির আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ই জানুয়ারী)বিকাল হতে সন্ধা পর্যন্ত কানাইরালী উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামিম রেজা আক্কাজের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আরশাদুল আলম।
প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা টিভির চেয়ারম্যান কবির বিন সামাদ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন মাও. ফরহাদ খন্দকার। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন-মাও মুস্তাফিজুর রহমান)।সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী,
এ সময় ঝিকরগাছা উপজেলার নির্বাশখোলা জামায়াতের আমির মাও, মনিরুল হুদা, কেরামগণসহ মাহফিলে শত শত ইসলাম প্রেমী মুসলিম তাওহীদ জনতা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com