জযনাল আবেদীন: | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে ভাবগম্ভীরে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনায় ছিলেন মসজিদ কমিটির সদস্য নাজমুল হোসেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যশোর-৫ আসনের মান্যবর সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ব্যক্তি ও সমাজ পরিচালনায় প্রিয় নবীর আদর্শ অনুসরণ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রোকনুজ্জামানের পরিবেশনায় মনমুগ্ধকর ইসলামী সংগীত, যা আগত শ্রোতাদের হৃদয়ে গভীর সুরের আবহ তৈরি করে।
মাহফিলে অন্যান্যে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জামিরুল ইসলাম, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নিছার উদ্দীন এবং মাওলানা এনামুল হক বিন নুর।
এসময় পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতার বিপুল উপস্থিতিতে পুরো মাহফিল প্রাঙ্গণ এক মুখরিত ও আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। শেষভাগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com