শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল

মো: রাহিজুল ইসলাম   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে হিজবুল আরাফাত, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

সম্মেলনে সদ্য পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা ৪৫ জন নতুন হাজিসহ প্রায় ৪৫০ জন হাজি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ তৈয়ুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার ও সহ-সেক্রেটারি আলহাজ ফয়জার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিজবুল আরাফাত উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ বাবুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী এবং ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজিদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সদ্য হজ পালন করে ফেরা নতুন হাজিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com