শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিকরগাছার গঙ্গানন্দপুরে দিন ব্যাপী টিএস অনুষ্ঠিত

নাসির উদ্দীন:   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিকরগাছার গঙ্গানন্দপুরে দিন ব্যাপী টিএস অনুষ্ঠিত

ঝিকরগাছার গঙ্গানন্দপুরে সাবেক শিবির ও যুবকদের নিয়ে দিনব্যাপি টিএস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)সকালে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে  ইউনিয়ন সাবেক শিবিরের আয়োজনে এ টিএস অনু্ষ্ঠিত হয়।

গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিবিরের যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি মাও. তরিকুল ইসলামের সঞ্চালনায়

সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. আরশাদুল আলম।

তিনি বলেন, ইকামাতে দ্বীনের কাজের জন্য সংঘবদ্ধ হওয়া জরুরি, সংগঠনভূক্ত হওয়া জরুরী। তাই অধিক সংখ্যক জনগণের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে, সমাজের কোন ঘর যেন জামায়াতে ইসলামীর দাওয়াত থেকে বঞ্চিত না হয়। এজন্য সংগঠনের সকল স্তরের জনশক্তিকে আশপাশের প্রত্যেক বাড়িতে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছানোর আহবান জানান তিনি।

এসময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল আলীম,নায়েবে আমির অধ্যাপক হারুন-অর রশিদ,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com