শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিকরগাছার বাঁকড়ায় জমিজমা সক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম

জয়নাল আবেদীন   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিকরগাছার বাঁকড়ায় জমিজমা সক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম

ঝিকরগাছার পল্লিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ রানা (৩৫)নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঝিকরগাছার উপজেলা বাঁকড়া ইউনিয়নের দিগদানা চরের মাঠে ঘটে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আহত মাসুদ রানা উপজেলার দিগদানা (নগর) গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

একই গ্রামের বিল্লাল হোসেন এ হামলা করেছে বলে অভিযোগে জানা যায়। অভিযোগে জানায়, অভিযুক্ত বিল্লাল হোসেনের জমির সঙ্গে ভুক্তভোগী মাসুদ রানার জমি থাকায় দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দুন মাসুদ রানা দিগদানা চরের মাঠে নিজ জমিতে কাজ করতে যায়।

এসময় তার পাটের জমির মধ্যে দিয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন জোর পুর্বক ড্রেন নির্মান করছিলো।এসময় মাসুদ রানা বাধা দেওয়ায় তাকে একা পেয়ে ধারালো পাশনি কোঁদাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় শরিফুল মাটিতে পড়ে গেলে ঘাতক বিল্লাল পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মাসুদকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com