শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর এ্যালকোহল সহ হোমিও চিকিৎসক আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর এ্যালকোহল সহ হোমিও চিকিৎসক আটক
৯৪

১শ ৭৪ বোতল এ্যালকোহল সহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসক আটক করেছেন,ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হল থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের আর্দশপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা বলেন,গোপন সংবাদে জানতে পারি কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের সোনালী হোমিও হলে অবৈধ এ্যালকোহল মজুত রয়েছে। এরপেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রশিদ সঙ্গীয় সদস্য সহ ওই দোকানে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় ওখান থেকে উদ্ধার করা হয় ১ শ ৭৪ বোতল এ্যালকোহল। আটক করা হয় হোমিও চিকিৎসক আমিরুল ইসলাম কে। পরে মামলা দিয়ে আসামি ও উদ্ধার হওয়া এ্যালকোহল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন বলেন,১৭.৪ লিটার এ্যালকোহল সহ একজন থানায় হস্তান্তর করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com