শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
২৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে মিনারুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির বৈদ্যুতিক শকে মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিনারুল ইসলাম (৩৫) উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে সাফদারপুর বাজারে নিজের ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছিলেন মিনারুল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শকে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই হামিদুল ইসলাম জানান, আমার ভাই সকাল ১০টার দিকে দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, সে আর নেই। তার ৪ বছরের একটি ছেলে রয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মৃত্যুবরণ করেছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিদ্যুৎয়াতি হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যুর ঘটনা সঠিক ৷ জেলা শহরে মিটিং থাকায় তাৎক্ষণিক ভাবে সার্কেল অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com