মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি: | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই লাইনকে সামনে রেখে নানাভাবে আয়োজিত হচ্ছে তারুণ্য উৎসব।সব জায়গায় মতো টাংগাইলেও চলছে তারুণ্য উৎসব। আজ (৩০ জানুয়ারি) টাংগাইলের স্বনামধন্য সরকারি সাদত কলেজে আয়োজিত হলো তারুণ্য উৎসব উপলক্ষে তারুণ্য মেলা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনিরুজ্জামান মিয়া।ছোট বড় সব মিলিয়ে স্টল ছিলো ৪৯ টি।এর মধ্যে ছিলো অত্র কলেজের বিভিন্ন বিভাগ,বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন পাবলিকেশন।
বই থেকে শুরু করে বিভিন্ন পিঠা স্থান পেয়েছিলো স্টলগুলোতে। এই বিশাল আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি ভীর করে সাধারণ মানুষ।মানুষের ভীরে এক উৎসবমুখোর পরিবেশ বিরাজ করে অত্র কলেজ ক্যাম্পাসে।মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই আয়োজনের।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com