শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টাংগাইলে জেলা আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ছাত্র জনতার ভাংচুর

মাকসুদ আল নাজির,টাংগাইল প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাংগাইলে জেলা আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ছাত্র জনতার ভাংচুর
১৮

গতকাল (৫ ফেব্রুয়ারী) শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ এ শেখ মুজিবের বাড়িতে বুল্ডোজার কর্মসূচি পালন করে ছাত্র জনতা।গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাসভবন। ঢাকার পাশাপাশি অন্য জেলাগুলোতেও আওয়ামী নেতাদের বাসায় ভাংচুর করে বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

শামীম অসমান,ওবাইদুল কাদের,আমির হোসেন আমুর বাড়িতেও করা হয় ভাংচুর। টাংগাইলে আজ (৬ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় ছাত্র জনতা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ অফিস।এরপর টাংগাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাড়ি ভাংচুর করে ছাত্র জনতা।গণভাবণ স্টাইলে এসময় বাড়ির মালামাল লুট করা হয়। এর পর বাড়ির এক অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়।এরপর ছাত্র জনতা টাংগাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনের বাড়িও বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়।

এর সাথে টাংগাইল পার্ক বাজারের র‍্যাব অফিসের সামনে অবস্থিত শেখ কামালের মোড়াল স্তম্ভ ভেংগে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।ফ্যাসিস্টদের দোসরদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার প্রত্যয় সবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com