শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাংগাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
১৫

২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলার অবদান অনস্বীকার্য। ছাত্র জনতার বিপ্লবে টাংগাইল জেলার অবদান ছিলো ঈর্ষনীয়। কিন্তু অন্যান্য জেলার কমিটি হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলার কমিটি হচ্ছিলো বিলম্বিত।

৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাংগাইল জেলার এক বিতর্কিত কমিটি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজ।এতে আহবায়ক করা হয় আল আমিনকে। কমিটি প্রকাশ করার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।

আন্দোলনের অনেক গুরত্বপূর্ণ ব্যাক্তিদের বাদ রেখেই কোনো প্রকার আলোচনা ছাড়াই করা হয় এই কমিটি।এতে কমিটিতে থাকা অনেক প্রতিনিধি পদত্যাগ করে। এতে তৈরি হয় এক সংকটের।এর পর পরই সেই কমিটির পোস্ট ফেসবুক থেকে সড়িয়ে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।যদিও কমিটিতে থাকা বাকিরা সেই কমিটি অনুসারেই কাজ করতে থাকে। কিন্তু গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে তারা ঘোষণা করে যে ৬ তারিখের সেই কমিটি স্থগিত করা হয়েছে।

সবার সাথে আলোচনা করা যোগ্য ব্যাক্তিদের কমিটিতে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাংগাইল জেলার কাজ অব্যাহত রাখার প্রত্যাশা সবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com