মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সারাদেশের মতো টাংগাইলেও নানান প্রচারণা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।” জুলাইয়ের প্রেরণা,দিতে হবে ঘোষণা “এই দাবিকে সামনে রেখে এবং ফ্যাসিবাদী ব্যাবস্থার বিলোপসহ ৭ দফা দাবি উল্লেখ করেন তারা। টাংগাইল পৌর উদ্যান থেকে সকাল ১১ টায় শুরু হয় লিফলেট বিতরণ।
নিরালা মোড় থেকে ডিস্ট্রিক্ট এবং শহর থেকে কিছু দূরের কাগমারী ও সন্তোষসহ বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করাই এর মূল লক্ষ্য।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com