শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টাংগাইলে ‘শহীদ স্মৃতি পাঠচক্র -মাভাবিপ্রবি” এর যাত্রা শুরু

মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাংগাইলে ‘শহীদ স্মৃতি পাঠচক্র -মাভাবিপ্রবি” এর যাত্রা শুরু

আজ (২৪ ডিসেম্বর) জ্ঞান ভ্রাতৃত্ব সংগ্রাম এই মূলনীতিকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করলো ” শহীদ স্মৃতি পাঠচক্র,মাভাবিপ্রবি “।

জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সুন্দর সমাজ ও রাস্ট্র বিনির্মানের লক্ষ্য নিয়ে সব ধরনের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম চালানো প্রাত্যাশায় যাত্রা শুরু করেছে এই পাঠচক্র।তরুণ সমাজের মধ্যে দেশ বিদেশ এবং ইতিহাস সম্পর্কে সচেতন করার মহান লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জুলাই স্মৃতি পাঠচক্রের। ১৮৫৭ থেকে ২০২৪ যতজন শহীদ হয়েছে তাদের স্মরণে এই রকম পাঠচক্রের প্রয়োজনীয়তা অপরিসীম।এদিন বক্তব্য রাখেন তৌকির আহমেদ, আখতারুজ্জামান সাজু,মুত্তাকী প্রমুখ।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, আমরা সবাই একটা কথা জানি যে, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান সাজু বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, উনসত্তরের গনঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ সহ জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরণে আমরা ‘শহীদ স্মৃতি পাঠচক্র’ এর উদ্যোগ নিয়েছি।এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট এর শিক্ষার্থী মুত্তাকী বলেন, শহিদ স্মৃতি পাঠ চক্র একটি প্রগতিশীল শিক্ষামূলক সংগঠন, যা তরুণ সমাজকে জ্ঞানের আলো ছড়িয়ে মুক্তবুদ্ধির চর্চায় উদ্বুদ্ধ করবে।

শহীদদের বৈষম্যহীন সমাজ ও রাস্ট্র কায়েম এবং নাগরিক বুদ্ধির চর্চার বিকল্প নেই।তাই এই সংগঠন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা সবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com