শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টিফিনের টাকায় সংগঠন শুরু, পেলেন বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড

মো:সৌরব বেতাগী প্রতিনিধি:    |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিফিনের টাকায় সংগঠন শুরু, পেলেন বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
১১০

স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রিন পিস সোসাইটির কর্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও যুব সংগঠক মো. খাইরুল ইসলাম মুন্না বরিশাল বিভাগীয় পর্যায়ে ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৪ এ নির্বাচিত হন।

২০ ফেব্রুয়ারি (বুধবার) মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ এর মিলনায়তনে ন্যাশনলা ইয়ুথ ফোরাম এর আয়োজনে ও ভিএসও বাংলাদেশ এর এর সহযোগীয় ৬ বিভাগের ৪৯ জনকে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৪ প্রধান করেন।

এসময় উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর মোঃ খাবিরুল কামাল,ভিএসও প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুল রহমান ন্যাশনাল ইয়ুথ ফোরাম এর (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ঢাকা জেলার সভাপতি মোঃ আপেল আলী প্রমুখ।

মুন্না বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজ এ লেখা পড়া করেন।

উল্লেখ সে ২০১৭ সাল থেকে সেচ্ছাসেবী কাজ শুরু করেন তার ধারাবাহিকতায় ২০২০ সালে মহামারী করোনা ভাইরাসে বিশেষ অবধান রাখায় উপজেলা পর্যায় বিশেষ সন্মান পান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায় শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি  বেতাগী উপজেলার ২০২৩ সালে সেরা সেচ্ছাসেবক পুরস্কার পান ও ভিএসও ২৩ সালের জেলা পর্যায় সেরা ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ নির্বাচিত হন।

মানুষের স্বপ্ন বড় বিচিত্র। কেউ স্বপ্ন দেখে বিলাসী জীবনের, আর কেউ স্বপ্ন দেখে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে কাটিয়ে দেবে সারাজীবন। সেরকমেরই মানবাতবাদী একজন মানুষ হলেন মুন্না।
তিনি আরও বলেন, আজকের দিনটি আমার কাছে অত্যন্ত আনন্দের। আমি আমার এই প্রাপ্তি বাবা-মা ও আমার জেলা, উপজেলার সকল সেচ্ছাসেবেকদের প্রতি উৎসর্গ করছি। আমার স্মৃতিপটে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইল শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা । বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ, দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

এগিয়ে যাক প্রতিটা মানুষ মানবতার কল্যাণে, স্বেচ্ছাসেবার কাজের পরিধির ব্যপ্তি হোক, ধরায় নেমে আসুক মহানুভবতার ছায়া আর জয় হোক প্রতিটা স্বেচ্চাসেবকের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com