শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ট্রাফিক পুলিশ রোভার ও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গাইবান্ধার ছাতা বিতরণ

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাফিক পুলিশ রোভার ও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গাইবান্ধার ছাতা বিতরণ

গাইবান্ধায় ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছেন সৃজনশীল গাইবান্ধার সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টায় গাইবান্ধায় সবচেয়ে ব্যস্ততম মোড় ১নং ট্রাফিক মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়। এতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন গাইবান্ধার সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সু-প্যালেস এর স্বত্বাধিকারী সোহাগ মৃধা।

ছাতা পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রোভার, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সৃজনশীল গাইবান্ধাকে ধন্যবাদ জানান। তারা বলেন, গাইবান্ধায় বর্ষা মৌসুমের শেষ সময় কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি হচ্ছে। এ সময় ছাতার খুব প্রয়োজন ছিল। আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছি।

সৃজনশীল গাইবান্ধা’র সভাপতি বলেন, সৃজনশীল গাইবান্ধা সব সময় ভালো কাজে সহযোগিতা করে আসছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যেসব ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে এই উপহার দিতে পেরে ভালো লাগল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com