শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডক্টরস্ ক্লাব ক্লাব অব ভৈরব এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ:   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডক্টরস্ ক্লাব ক্লাব অব ভৈরব এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ স্লোগানকে সামনে রেখে ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

গত ২৬ আগস্ট সোমবার দিনব্যাপী ক্লাবের সদস্যদের নিয়ে কুমিল্লা’র বুড়িচং-এ বন্যা কবলিত এলাকায় আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।

চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আব্দুল আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. ইমরান, ডা. সোহরাফ, ডা. মোস্তাফিজ ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি প্রাপনসহ বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন এর মহাসচিব ডেন্টিস্ট মো. কামাল হোসেন।

বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবায় সহযোগিতা করেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com