আলমগীর হোসেন, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৫২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার সহ আওয়ামী লীগের ৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে রাত ১টা পর্যন্ত ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ডোমার উপজেলা ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষন মুখোপাধ্যায় এর ছেলে ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়(৪৮), পাঙ্গা মটকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. বাবুল(৬০), গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মানিক (৫০), পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মজিবুল ইসলাম(৫০) ও ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে ইউনিয়ন যুবলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি রাকিবুজ্জান প্রমুখ।আটককৃতদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com