শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে বিএনপি’র সাম্প্রদায়িক সম্প্রীতির জনসমাবেশ অনুষ্ঠিত

আলমগীর হোসেন:   |   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে বিএনপি’র সাম্প্রদায়িক সম্প্রীতির জনসমাবেশ অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়ন বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দুর্গাপুজা নির্বিঘেœ পালন করার জন্য সনাতনী ধর্মালম্বীদের প্রতি আহবান জানানো হয় জনসমাবেশে।

শুক্রবার (২০সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাগলা বাজারে অনুষ্ঠিত এক বিশাল  জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ আখতারুজ্জামান সুমন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (তুলু), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিক,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক লোকমান হোসেন লাভলু ,বিএনপি নেতা শফিউল বারী বুলবুল, স্বেচ্ছাসেবক দল আহবায়ক ইমরানুল কবির আনোয়ার ও ছাত্রদলের সম্পাদক আশরাফুল আলম আশরাফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা আসন্ন দুর্গাপুজায় নেতাকর্মীদের পুজামন্ডবে  পাহারার পাশাপাশি উত্তারাঞ্চলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করার আহবান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com