শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকায় ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
১১

ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে রাজধানী ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার বুলিং এবং শ্লীলতাহানির ঘটনায় দোষীদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকার ভাটারা থানা এলাকায় এই মানববন্ধন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় তাঁরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘হ্যাং দ্য রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামব।’ এসময় শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com