মাহবুবুল আলম রিপন,(স্টাফ রিপোর্টার ): | রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ করেই চলছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২৯জুন) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে পৌর সভার বান্দিমারা এলাকায় প্রায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
নাজমুল হাসান অভি জানান,গত ১৫ জুন ধামরাই পৌরসভা থেকে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়,পৌর সভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে গাছের চারা রোপণের কাজ চলমান রয়েছে। দেশীয় প্রজাতির যেসব গাছ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগনকে সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ০৩ হাজার চারা রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন, সম্রাট বাবর, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাইখ আহমেদ প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com