শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বিজয় দিবস উৎযাপন

বেলাল হোসাইন   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বিজয় দিবস উৎযাপন
১১

গত ৮ই ডিসেম্বর, রবিবার ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া ৫৩ তম বিজয় দিবস উদযাপন করে সিডনির ব্ল্যাকটাউন হে লেবাট স্পোর্টস স্টেডিয়ামে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় আসে, এই মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। নিজের ভূ-খণ্ড, আত্মপরিচয় আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা হয়ে ওঠে সার্বভৌমত্বের প্রতীক।

এলামনাই পরিবারের সদস্যদের লাল-সবুজ পোশাক আর বাংলাদেশের পতাকার সমাহার দেখে মনে হয়েছিল এ যেন বিদেশের মাটিতে এক খন্ড বাংলাদেশ। দিনের মধ্যাহ্নের পরপর সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ ও কার্যকরী কমিটির সদস্য জাহিদ মাহমুদ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং কর্মসূচি জানিয়ে দেন।

সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। একনলেজম্যান্ট অব ল্যান্ড পাঠ করে স্পর্শ। সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে আহবান জানান। পরবর্তীতে তিনি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও অনুষ্ঠানের যাবতীয় ব্যয় বহন করার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পোর্ট গ্রাউন্ডের ভেন্যুটি বরাদ্ধ করার জন্য ব্ল্যাকটাউন ওয়ার্কার্স সিনিয়র ক্রিকেট কাবের সভাপতি অর্জুন সিং এবং সহ -সভাপতি সাজিদ মান্নান প্রত্যয়কে। সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ প্রধান পৃষ্ঠপোষক ক্যাম্বেলটাউন ফার্মেসীর আহসানুল হক হাদী, এ এন জেড ব্যাঙ্কের জাহিদ মাহমুদ, কমনওয়েলথ ব্যাঙ্কের বিশ্বজিৎ চক্রবর্তীকে ও সিডনী বুটিকের সেলিমা বেগমকে ধন্যবাদ জানান। সাংস্কতিক পর্বের পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক নুসরাত হুদা কান্তা।

কণ্ঠ শিল্পী তামিমা , আনিস , নতুন প্রজন্মের শিল্পী নাবিলা , মোকাররেম, আজিজুন্নাহার এর সাথে সকল এলামনাইরা কোরাসে অংশ নেন। আবৃত্তি করেন নুসরাত স্মৃতি ও তরুণ প্রজন্মের শিল্পী নাবিলা একক সংগীত পরিবেশন করেন। তবলায় সহায়তা করেন সাকিনা আক্তার। সাংস্কতিক পর্বের পরে উপস্থিত সকল এলামনাই এবং তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে মাঠ প্রদক্ষিন করে।

মধ্যাহ্ন ভোজের পরে এলামনাই পরিবারের সদস্যদের নিয়ে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। বিশ্বজিতের পরিচালনায় লাল ও সবুজ দল ক্রিকেট ম্যাচে অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাচের বিজয়ী ও রানারআপ দু দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন কার্যকরী কমিটির সদস্যরা। অনুষ্ঠানটির সার্বিক লজিস্টিক ব্যবস্থাপনায় ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রফিক উদ্দিন এবং তাকে সহায়তা করেন খাইরুল চৌধুরী, মোঃ হালিমুস্সান, সেলিম মমতাজ, জাহিদ মাহমুদ,নার্গিস বানু, তানিয়া ফারজানা, সেলিমা বেগম, নুসরাত স্মৃতি সহ অনেকেই।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সার্বিক সাহায্য করা জন্য সবাইকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ । সর্বশেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপনী টানেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com