শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জবি সাদা দলের

জবি সংবাদদাতা:   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জবি সাদা দলের
১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনির্বাচিত সাদা দলের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাদা দল। ঢাবি সাদা দল, ঢাবির অতীত ঐতিহ্য রক্ষা এবং শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে বলে মনে করেন জবি সাদা দল।

রোববার (৫ জানুয়ারী) দুপুরে জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তিনি বারবার নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন ক্ষমতাসীনদের রোষানলে পড়ে তিনি চাকরিও হারিয়েছিলেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে, হাইকোর্টের রায়ে তিনি পুনরায় চাকরিতে যোগদান করেন। তাঁর মতো একজন নিবেদিত ও আদর্শবান শিক্ষক সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নতুন আশার সঞ্চার হয়েছে।

বিবৃতি তে আরও বলা হয়, আমরা আশা করি নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য রক্ষা এবং শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। আমরা নেতৃবৃন্দের সর্বাঙ্গিন সফলতা কামনা করছি।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫-২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে আহ্বায়ক আর রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালামকে যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকারকে যুগ্ম আহ্বায়ক (উত্তর) করে সাদা দলের সভায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com