শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সার্বজনীন গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সার্বজনীন গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে তিন মাসব্যাপী ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালার ষষ্ঠ ক্লাস আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর পৌর শহরের কোর্ট রোডে অবস্থিত আয়েশা আমজাদ টাওয়ারের ৩য় তলার সার্বজনীন গ্রুপ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যাক্ষ কান্তি কুমার ভট্রাচার্য, যিনি উদ্যোক্তা গড়ে তোলার নানা দিক নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন। এছাড়াও উদ্যেক্তাদের অনুপ্রাণীত করার লক্ষে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন বিশিষ্ঠ সংগঠক সাংবাদিক আবু কাউছার।

উক্ত কর্মশালার সমন্বয়কারী জেমিন আক্তারের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্ব্জনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি। এছাড়া, সেলাই প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রুমা আক্তার এবং ডায়াবেটিস ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ডা. আলমগীর হোসেন। প্রশিক্ষণের এক পর্যায়ে বিনোদন দিতে আসেন বিশিষ্ঠ সংগীত শিল্পী বিমল দাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পরিচালক তানজিলা আক্তার শীলা, সাংবাদিক এস এ রুবেল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সার্বজনীন গ্রুপের এই প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রশিক্ষণে ৪২ জন তরুণ-তরুণী ১২টি ক্লাসের মধ্য দিয়ে নিজেদের দক্ষ উদ্যোক্তা ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অংশগ্রহণ করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com