শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল (২৯ মার্চ) শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্ব ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা অলীউর রহমান ও বাংলাদেশ ইসালামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি নাজির হোসেন।

অন্যান্যের মধ্যে তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তফা, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা ইলিয়াছ হোসাইন, মাওলানা জিয়াউল হক, ফরিদ উদ্দিন, ইসালামী যুব মজলিসের মাওলানা রিফাত আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com