শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাপদাহে রাঙ্গাবালীতে ছাত্রদলের ফ্রি শরবত বিতরণ

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:   |   রবিবার, ১১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাপদাহে রাঙ্গাবালীতে ছাত্রদলের ফ্রি শরবত বিতরণ
১১

দেশব্যাপী বিরাজমান তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী  উপজেলা ছাত্রদল।

রোববার দুপুর ১২টায় উপজেলার খালগোড়া বাজারে পথচারী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ করেন তারা।

এই উদ্যোগের আয়োজক ছিলেন রাঙ্গাবালী  উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ও ছাত্রদল নেতা মোঃ ইভান হাওলাদার। তার এ কাজের সঙ্গে সার্বিক সহযোগিতা করেন ঢাকা আলিয়া ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া শরিফ, কলেজ ছাত্রদলের সভাপতি হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এই মানবিক কর্মসূচি।

শরবত বিতরণ শেষে ছাত্রদল নেতা মোঃ ইভান হাওলাদার বলেন, ‘এই প্রচণ্ড গরমে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষজন চরম কষ্টে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।’

মানবিক এই উদ্যোগে সন্তুষ্ট প্রতিক্রিয়া জানান স্থানীয় সাধারণ মানুষ। শরবত হাতে পেয়ে একজন পথচারী বলেন, ‘এই গরমে এমন ঠাণ্ডা পানীয় যেন প্রাণ ফিরে পেলাম। ছাত্রদলের এই ভালো কাজ আমাদের অনেক স্বস্তি দিয়েছে। তারা যেন ভবিষ্যতেও এভাবে পাশে থাকে, এটাই কামনা করি।’

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com