শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে টাংগাইলে আন্ত:স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা

মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে টাংগাইলে আন্ত:স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা
১০

বিতর্ক প্রতিযোগিতা শুধু ছেলে মেয়েদের বিতর্ক করাই শেখায় না।শেখায় দলগত কাজ,লিডারশীপ এবং কথা বলার স্কিল।তাই ছেলে মেয়েদের মধ্যে বিতর্ক চর্চা বাড়াতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই উক্তিকে সামনে রেখে তারুণ্য উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করেছে জেলা প্রসাসন টাংগাইল এবং জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর টাংগাইল।

আজ (২১ জানুয়ারি) টাংগাইলের স্বনামধন্য বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে হয় স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতি যোগিতার ফাইনাল।

স্কুল পর্যায়ের বিতর্কের বিষয় ছিলো জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরত্বপূর্ণ। কলেজ পর্যায়ের বিষয় ছিলো ডেংগু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যাক্তিগত সচেতনতাই গুরুত্বপূর্ণ।উপস্থাপনা করেন আবু আহমেদ শেরশাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইলের মাননীয় জেলা প্রশাসক শরিফা হক।উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।

স্কুল পর্যায়ের বিতর্কে বিজয়ী হয়েছে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, টাংগাইল এবং কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শরিফা হক। এর মাধ্যমেই শেষ হয় এই আয়োজনের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com