শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারেক জিয়া সম্পর্কে অশ্লীল স্লোগান, প্রতিবাদে জাসাসের বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক জিয়া সম্পর্কে অশ্লীল স্লোগান, প্রতিবাদে জাসাসের বিক্ষোভ সমাবেশ
১৯

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় জাসাসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা কৃষক দলের আহবায়ক মোস্তাক আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক বজলুল করিম রপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, খন্দকার আল আমিন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জেলা জাসাস এর সদস্য সচিব কাওসার ওয়াহিদ খান সুজন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দিবে না, বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। বক্তারা আরও বলেন, যারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করে, যারা তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অশ্লীল স্লোগান দেয়, তারা কুলাঙ্গার। তাদেরকে বিএনপি শক্ত হাতে মোকাবিলা করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com