শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিন ঘন্টা সড়ক অবরোধ করলো জবি শিক্ষার্থীরা : কোটা বিরোধী আন্দোলন

জাহিদ হাসান   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন ঘন্টা সড়ক অবরোধ করলো জবি শিক্ষার্থীরা : কোটা বিরোধী আন্দোলন
১৩

টানা পঞ্চম দিনের মতো ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তাঁতীবাজার রোড বন্ধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সেখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা।

আন্দোলনটি শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে ৩টায় মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড় হয়ে তাতিবাজারের প্রায় তিন ঘন্টা অবস্থান করে। রায়সাহেব বাজারে পুলিশের বাধা মুখে পরে শিক্ষার্থীরা। সেই বাধা উপেক্ষা করে তারা তাতিবাজারে অবস্থান করলে তীব্র যানযটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, “বৈষম্যের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ আন্দোলন করছে তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়েছেন এবং পঞ্চম দিনের মতো কোটার বিরুদ্ধে আন্দোলন করছি।

আন্দোলন চলতেই থাকবে যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে না নেওয়া হয়। মূলত আজকের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com