মো: সুমন হাওলাদার | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ায় মব-সন্ত্রাস নির্মূলে আজ নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন করেন শিক্ষক-ছাত্রজনতার ব্যানারে সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাথরঘাটা উপজেলার কাঠালতলীর নিরীহ যুবক তোফাজ্জল হত্যা পুরো দেশের মানুষকে ব্যথিত করেছে বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে সন্ত্রাস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড কারও কাম্য নয়। সুন্দর দেশ গঠনে সবার আগে প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা। কেউ যেনও আইন নিজের হাতে তুলে নিতে না পারে,সেজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন। একসময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে প্রেমঘটিত কারণে মানসিক ভারসাম্য হারান এই সাবেক ছাত্রনেতা।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তাকে ৪ ঘন্টা ধরে টর্চার করে পিটিয়ে হত্যা করে একদল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। হত্যার আগে তাকে খাবার খাওয়ানো এবং পরে নির্মমভাবে হত্যার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এরপরই হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু হয়।
তাঁরই অংশ হিসেবে আজ সকাল ১০:৩০ মিনিটে নাচনাপাড়া বাঁশতলা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মানবন্ধনে বক্তব্য রাখেন নাচনাপাড়া মানিক্যালি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নীলকমল হাওলাদার, ধর্মীয় শিক্ষক আবু সালেহ, অত্র ইস্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ, সকলের একটাই দাবি তোফাজ্জল হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার দ্রুত বিচারের দাবি জানান তারা
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com