শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দল নয়, অপরাধ বড়—মাদকবিরোধী কড়া বার্তা দিলেন কেএম মজিবুল হক

ষ্টাফ রিপোর্টার।   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দল নয়, অপরাধ বড়—মাদকবিরোধী কড়া বার্তা দিলেন কেএম মজিবুল হক
৪৩

কুমিল্লার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন কেএম মজিবুল হক। তিনি স্পষ্ট করে জানান, কোনো ব্যক্তি দলীয় পরিচয়ে পার পাবে না—মাদকের সঙ্গে জড়িত হলেই নিতে হবে কঠোর শাস্তি। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আপস নয়, প্রয়োজন কঠোর ও নিরবচ্ছিন্ন পদক্ষেপ। এমনকি নিজ দলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মুরাদনগরকে মাদকমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার এই কঠোর বার্তায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের দৃঢ় অবস্থান মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com