শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দীর্ঘ প্রতীক্ষার অবসান: গাইবান্ধার পুরাতন বাজার কমিটির নির্বাচন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীর্ঘ প্রতীক্ষার অবসান: গাইবান্ধার পুরাতন বাজার কমিটির নির্বাচন
৩২

দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার সুত্রে জানা গেছে, এই নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি ৩ জন, সাংগঠনিক ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সহ-সাধারণ সম্পাদক ৩ জন, অর্থ সম্পাদক ৩ জন, আইন, শালিস ও বিচার বিষয়ক সম্পাদক ৪ জন, দপ্তর সম্পাদক ৪ জন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ২ জন, ধর্ম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক ৩ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ২ জন ও সদস্য ১১ জন।

মোট ভোটার ছিল ৬৫৪ জন।

 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, নানা জটিলতার কারণে দীর্ঘ ৮ বছর খুবই সুন্দর সুষ্ঠ পরিবেশে পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন চলাকালিন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনে নির্বাচন কমিশনারের সদস্য হিসেবে ছিলেন অ্যাড. সায়েম মন্ডল ও মাহাবুব উল হক ভানু।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com