রুমন হোসেন জিলহজ্ব: | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
জীবন ধংশ করা খেলার প্রধান ক্যাসিনো জুয়া থেকে নিজেকে সরে নেওয়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাহিরুল ইসলাম নামে এক ব্যাক্তি।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার জাহিরুল ইসলাম নিজে সততার সহিত বেঁচের থাকার জন্য বৈধ ভাবে ব্যাবসা করে চলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ-সময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন যারা যারা ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধংস করার মত জুয়া খেলা থেকে বিরত থাকেন।
এই জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল।
জাহিরুল ইসলাম বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা এই জুয়ায় হেরে গেছি শুধু টাকা না আমার দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করেছি। আজ প্রায় আমি নিঃস্ব হয়েছি। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম আর কখনো অনলাইন জুয়া খেলবো না।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com