শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্গাপুরে বাল্যবিবাহ ভাঙ্গতে গিয়ে ইউএনও’র ভূরিভোজ করলেন ৫ শত টাকা জরিমানা

আসাদুজ্জামান তালুকদার   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপুরে বাল্যবিবাহ ভাঙ্গতে গিয়ে ইউএনও’র ভূরিভোজ করলেন ৫ শত টাকা জরিমানা
১২

বুধবার(১১ জুন) জেলার দুর্গাপুর উপজেলায় দিনে পৃথক দুটি স্থানে বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করার অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলার চন্দ্রিগড় ইউনিয়নের বণ গ্রামের সিরাজ মিয়ার ছেলে কাইয়ুম মিয়ার সাথে একই গ্রামের মাদ্রাসায় পড়ুয়া মেয়ের (১৭) সাথে তাইজ উদ্দিন এর বাড়িতে বাল্য বিবাহের খবরে সেখানে গিয়ে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ঘটনা ঘটেছে।

এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির জানান, দুটি বাল্যবিবাহ বন্ধ ও একটিতে জরিমানা করা হয়েছে। একটি বিয়েতে মেয়ের বাবাকে ৫০০ শত টাকা জরিমানা ও অন্য একটি বিয়েতে কনের বাবাকে বাড়িতে না পেয়ে চাচার মুচলেখা নেওয়া হয়েছে। এসময় কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিতে নিষেধ করা হয়েছে।

বাল্যবিবাহের মোবাইল কোর্ট চালানোর সময় ইউএনও বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে নাভিদ রেজওয়ানুল কবির বলেন, আমরা খাওয়া দাওয়া করিনি। এটা সঠিক নয়। আগের বিয়ে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ১০-১৫ মিনিটে আর বনগ্রামে মোবাইল কোর্ট শেষ করেও একঘন্টা অবস্থান করলেন সেখানে কি কোন ধরনের উদ্ভট পরিস্থিতি তৈরী হয়েছিল?

এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, একটা কাগজ ছিল না আমার সাথে সেটা আনতে পাঠিয়েছিলাম তাই ঘন্টাখানেক দেরী হয়ে গেছে। প্রসঙ্গত, নেত্রকোণার দুর্গাপুরে একই দিনে পৃথক দুটি স্থানে বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবির। ৫০০ টাকা জরিমানা করে ইউএনও যে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছেন বলে অভিযোগ উঠেছে সে বিয়েটি ইউএনও চলে আসার পর সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com