শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্গাপূজা উপলক্ষে বাকৃবিতে ছুটি ৫ দিন

বাকৃবি প্রতিনিধি   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজা উপলক্ষে বাকৃবিতে ছুটি ৫ দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ‘দুর্গাপূজা’ উপলক্ষে পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর রোজ বৃহস্পতিবার হতে ১৪ অক্টোবর রোজ সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, স্থল পরিকল্পনা শাখা, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কশপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, যন্ত্র সংরক্ষন শাখা (পিএবিএক্স), হেল্থ কেয়ার সেন্টার, স্বাস্থ্য প্রতিষেধক শাখা এবং আইসিটি সেলের কাজ সীমিত আকারে চালু থাকবে। তবে চালু থাকছে নিরাপত্তা শাখার কার্যক্রম।

***************

সানজিদা লিমু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,

ময়মনসিংহ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com