নাজমুল হাসান: | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই-আগস্টের গণঅভুত্থানে দেবিদ্বার শহিদ পরিবারে ও উপজেলা সরকারি শিশু পরিবারের ৬ সদস্যের মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে সাবেক ৪ বারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সির নির্দেশনায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগমের তত্ত্বাবধানে ঈদ উপহার প্রদান করা হয় ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেবিদ্বার উপজেলার পৌরসভা ভিংলাবাড়ী গ্রামের শহির সাব্বির, পৌরসভার বারেরা গ্রামের সেচ্ছাসেবক দলের নেতা শহিদ রুবেল, ধামতী ইউনিয়নের শহিদ আব্দুস ছামাদ এর স্বজনদের হাতে ঈদের বিশেষ উপহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। বিশেষ উপহার পেয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে বাকরুদ্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েন শহিদ পরিবারের নিকটতম স্বজনরা। সাবেক ভাইস চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম দেবিদ্বার সরকারি শিশু পরিবারের অসহায় ৬ জন শিশু সদস্যকে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসানাত খাঁন’র উপস্থিতিতে ঈদে পোশাক তাদের হাতে তুলে দেন। শিশুরা ঈদ উপহার পেয়ে অনেক খুশি এবং আনন্দিত হয়।
শহিদ পরিবারের স্বজনরা তাদের সন্তান, স্বামী, ভাইকে হারিয়ে তাদের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমার আমাদের কলিজার টুকরো গুলোকে হারিয়েছি। গত ঈদে আমাদের পাশে তারা ছিলো, আজ আমাদের পাশে নেই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা এই হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই। কিন্তু্তু আমাদের মত মানুষদের কে সমবেদনা জানিয়ে ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সি ঈদ উপহার পাঠিয়েছেন এটা আমরা কোনদিন ভুলবো না।
ঈদের উপহার প্রদান শেষে বিএনপির কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনে জাতীয়তাবাদী পরিবারের যারাই জীবন দিয়েছেন, প্রতি বছরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পরিবারের সহমর্মিতা জানান এবং সাধ্যমতো তাদের জন্য উপহার পাঠান। গেল ৫ আগস্ট গণঅভুত্থান পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তারা এদেশের সম্পদ। তাদের এই আত্মত্যাগের অবদান কখনো ভুলবো না।
দল হিসেবে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সি শহিদ পরিবারের পাশে দাঁড়াবে। তাদের আত্মত্যাগকে যথাযথ সম্মান দেওয়া এবং তাদের পরিবারের সকল সংকটে পাশে দাঁড়ানো। এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই বার্তাটি দিতে চেয়েছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com