শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ’র প্রতি হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাজমুল হাসান:   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ’র প্রতি হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে হুমকী ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে আহত, শহীদ পরিবার ও ছাত্র-জনতা।

মঙ্গলবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই অভ্যুত্থানে আহত, শহীদ পরিবারের সদস্য সহ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, নাছির উদ্দীন, ফয়সাল হোসেন, এমরান হোসেন, আবদুল্লাহ সামি, ফয়সাল মির্জা, জালাল হোসেন, জামাল হোসেন, শাহাদাত হোসেন শ্যামল, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, মোক্তাদির জারিফ সিক্ত, সাজেদুল রাফসান ও মোঃ হাসান আরও অনেকে।
বক্তার বলেন, আমরা এই জুলাই অভ্যুত্থানে নিজ সন্তান, ভাই-বোন, আত্মীয়স্বজন হারিয়েছি। আমরা এখন তাদের জন্য অপেক্ষা করি। আমাদের এই কষ্ট যন্ত্রণা কেউ বুঝবে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত যেন কোন নির্বাচন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পালাতে বাধ্য হয়েছে। এদেশের সাধারণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে। সকল প্রকার অপকর্ম, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

বর্তমানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ এদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও দলের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহরর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

আমরা দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, শহীদ পরিবার ও ছাত্র-জনতা তার তীব্র নিন্দা জানাই। আমরা সব সময় হাসনাত আব্দুল্লার পাশে আছি এবং থাকবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com